শিশুর যৌ*নাঙ্গ ক্ষতবিক্ষত ,অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে
টাঙ্গাইলের কালিহাতী থানা এলাকায় ছয় বছরের এক শিশুর যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করার অভিযোগ উঠেছে সৎ মা সুমাইয়ার বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) এই ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে শিশু ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
No comments