শিশু মুনতাহা হ*ত্যা: রিমান্ড শেষে কারাগারে প্রেরন ৪ আসামী
শিশু মুনতাহা হ*ত্যা: রিমান্ড শেষে কারাগারে প্রেরন ৪
সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা আক্তার জেরিন হত্যা মামলায় চার আসামিকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতে তোলা হয় তাদের। সেখানে প্রধান অভিযুক্ত শামীমা বেগম মার্জিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দেয়ায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আসামিরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল ভাড়ারীফৌদ গ্রামের আলিফজান (৫৫), তার মেয়ে শামীমা বেগম মার্জিয়া (২৫), একই এলাকার ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫)।


No comments